বগুড়ায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন কারাগারে

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন কারাগারে

বগুড়ায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

মামলার এজাহারসূত্রে জানা যায়, নওদাপাড়ায় একটি নির্মানাধীন প্রকল্পের চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর মিয়াসহ আরও তিনজন। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। এ মামলায় আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ মোশারফ হোসেন আমার দেশকে জানান, কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার দল নিবে না। যারা এসব অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজির সাথে লিপ্ত তারা দলের কেউ না। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। যদি তারা দলের কেউ হয় তাহলে তথ্য প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...