চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রোকনপুর বিওপির টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত পিলার ২১৯/৭১-আর থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের মোছা. মাছুরা (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের লাকী আক্তার (২৩)।
বিজিবি সূত্র জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই (বোম্বে) শহরে বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে ৪ এপ্রিল বিএসএফ-এর কাছে হস্তান্তর করে।
পরে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ-এর ইটাঘাটা ক্যাম্প কর্তৃপক্ষ সীমান্ত পিলার ২১৯/৭১-আর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বর্তমানে আটক দুই নারী গোমস্তাপুর থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

