বগুড়ার গাবতলীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে।
নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
বিজ্ঞাপন
মেহেদী বৈঠাভাঙ্গা গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে সঙ্গীদের সঙ্গে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে মারা যায়। স্থানীয় লোকজন নদী থেকে লাশ তুলে আনেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

