বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার দুপুরে শহরের নামাজগড় কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন তারা।
এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি বগুড়া জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

