চাঁপাইনবাবগঞ্জে নদীতে ঝাঁপ দেয়া কিশোরের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ঝাঁপ দেয়া কিশোরের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যাওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। ওই কিশোরের নাম সামিম(১৮)। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চরনয়নশুকা এলাকার জালালের ছেলে। সামিম এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উপকণ্ঠ রেহাইচর এলাকায় এক কিশোর হঠাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তার সন্ধান করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নদী পরিদর্শন করে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানোর অনুরোধ করেন। ডুবুরিরা এসে আজ সকাল ৮টায় ছেলেটির লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ছেলেটির পরিচয় নিশ্চিত করেছেন। তবে কী করণে এ ঘটনা ঘটলো তা জানাতে পারেননি তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...