ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত,আহত ১

ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত,আহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.রওনক শিশির (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু মো.তাজ (১৮)। শিশির পৌর এলাকার নিম তলা মহল্লার গোলাম রাব্বানীর ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইকরামুল হোসাইন।

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিশির ও তার বন্ধু তাজ মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফিরছিল। এসময় মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে আদর্শ গ্রুপের একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিশির। গুরুত্বর আহত তাজকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত শিশিরের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন ওসি মো.ইকরামুল হোসাইন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন