যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।

নিহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রাম মহল্লার আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা একই মহল্লার মৃত কাশেম আলীর ছেলে সেলিম রেজা ও বাদল সেখ, আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম ও সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম খান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল বলেন, মামলার ১৮ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গোলাম মোস্তফার সাথে আসামিদের সামাজিক, ব্যবসায়িক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে ২০১৮ সালের ৩ অক্টোবর গোলাম মোস্তফা ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলো। এ সময় আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিখা খাতুন ২০ জনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১৮ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালত এ রায় প্রদান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন