চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাত ও নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মনাকশার তারাপুর-ঠুঠাপাড়া ও দাদনচক পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার তারাপুর-ঠুঠাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে সাহেব আলী (২৯) এবং দুর্লভপুর ইউনিয়নের দাদনচক এলাকার মৃত পলাশ আলীর ছেলে ইউসুফ আলী (১৩)।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাহেব আলী। এদিকে দাদনচক ঘাটে গোসল করতে নামে ইউসুফ আলী নিখোঁজ হন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9368cd-720x405.webp)