আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ এবং ওজনে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সি’র মালিক মো. আব্দুল করিমকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে রেলগেট এলাকায় অবস্থিত মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, তেল মজুত রাখা এবং বিক্রির সময় কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল তাৎক্ষণিকভাবে নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন