শেরপুরে হাইস গাড়ির ধাক্কায় যুবক নিহত

শেরপুরে হাইস গাড়ির ধাক্কায় যুবক নিহত

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি হাইস গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইস গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। দুর্ঘটনার পর ঘাতক হাইস গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন