আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ময়লার স্তূপ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে উপজেলার পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশি এলাকায় অভিযান চালায় পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়। লাল ও হলুদ রঙের প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল একটি চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন