শহীদদের রক্ত বৃথা যাবে না: সমাবেশে এমপি কেরামত আলী

শহীদদের রক্ত বৃথা যাবে না: সমাবেশে এমপি কেরামত আলী

শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আবু রায়হানের রক্ত বৃথা যাবে না। ১৪শ’ শহীদের রক্ত ব্যর্থ হবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা সাফ জানিয়ে দিয়েছে, তাদের জায়গা দিল্লি নয়, ঢাকা। আমরা এদেশে বাঁচতে চাই, এদেশে মরতে চাই। আপনারা রক্তের সাথে গাদ্দারী করেছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে যে সমস্ত সংস্কারের দাবি ছিল, সেগুলোকে কবর রচনা করেছেন। আপনারা মানুষের সাথে গাদ্দারী করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মদিনা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল্লাহ’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল আওয়াল ও সাবেক সভাপতি মামুন হাসানসহ অন্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন