পাঁচবিবিতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে সামছুদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুদ্দিন ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কুয়াতপুর গ্রাম সংলগ্ন মাঠে সামছুদ্দিন ধান কাটার কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে সামছুদ্দিন ও তার মেয়ে হুমায়রা খাতুন পার্শ্ববর্তী রাস্তার ধারে এন্ট্রি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে সামছুদ্দিন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহিপুর) নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

