রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।রোববার বেলা ১০টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নফরম দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে। হল সংসদের মনোনয়ন ফরম নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।
বেলা সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন ফরম তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।
এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

