মায়ের ‘শাসনে’ প্রাণ গেল শিশুর

মায়ের ‘শাসনে’ প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে আসিক (১১)।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিজ বাড়িতে শিশু সন্তান আসিককে শাসন করতে গিয়ে কিলঘুসি ও লাথি মারেন আলেয়া বেগম। এ সময় শিশুটি স্পর্শকাতর স্থানে আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাসন করতে গেলে মায়ের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, খবর পেয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন