আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে দাবদাহে বিটুমিন গলে উঁচু-নিচু হচ্ছে মহাসড়ক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দাবদাহে বিটুমিন গলে উঁচু-নিচু হচ্ছে মহাসড়ক

টানা প্রচণ্ড দাবদাহে পিচ গলে দেবে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন অংশ। শতাধিক স্থানে পিচ গলে সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে রাস্তার ওপর বাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এত মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতে মোটরসাইকেলের চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বেশি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পণ্যবোঝাই ট্রাকের ওভারলোডিংয়ের কারণে প্রচণ্ড দাবদাহে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে রাস্তার বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জায়গায় কোন কোন স্থানে সড়ক উঁচু-নিচু হয়েছে। আবার কোন কোন জায়গায় বাঁক তৈরি হয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটছে।

সিএনজি চালক আইনাল হক বলেন, ‘রাস্তার এক পাশ দিয়ে ভারী ট্রাকের চাকা গিয়ে বেশ কিছু অংশ দেবে গেছে। রাতের বেলায় যা দূর থেকে বোঝা যায় না। এতে দুর্ঘটনা ঘটতেই আছে।

মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার বলেন, মহাসড়কে রাস্তার একপাশ দেবে আলাদা লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এতে চাকা নিয়ন্ত্রণ হারিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিসহ পঙ্গুত্ববরণ করতে হচ্ছে। আমি নিজেই এক মাস ধরে শয্যাশায়ী। ব্যস্ত মহাসড়কটি দ্রুত মেরামতের দাবি জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমান বলেন, মহাসড়কের অনিরাপদ স্থানগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে পিচ গলে রাস্তায় গর্ত, বাঁকা ও উঁচু-নিচু হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে ট্রাকচালক ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা দরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...