অসহায়-সুবিধাবঞ্চিতদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

অসহায়-সুবিধাবঞ্চিতদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী
সিংড়ায় নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান। ছবি: আমার দেশ

নাটোরের সিংড়ায় বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

শুক্রবার দুপুরে সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন