আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিন্নমত পোষণ করলে কারাগারে পাঠানো হতো: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

ভিন্নমত পোষণ করলে কারাগারে পাঠানো হতো: দুলু

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের নিহত শহীদদের স্মরণে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মত প্রকাশের সভা সমাবেশ করার এবং স্বাধীন ভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারাজীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পালন করা হবে।

দুলু বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সকল বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজে মুখে বলেছিল ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন তা ভুলতে পারবে না।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...