দীর্ঘ ১৮ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে উপজেলা সদর এলাকায় মহাসড়কসংলগ্ন দলীয় কার্যালয়ে পতাকা উড়তে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার ফজরের নামাজের পর থেকে জাতীয় পতাকাটি আওয়ামী লীগের অফিসে উড়তে দেখা যাচ্ছে। ছাদের ওপরে একটি জিআই পাইপ দিয়ে ভোররাতের দিকে পতাকাটি টানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের সঙ্গে একাধিকবার হেয়াটস অ্যাপে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শাোহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

