আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, যে ইমামের নেতৃত্বে মসজিদে সালাত কায়েম হয়, সেই ইমামের নেতৃত্বেই ইনশাআল্লাহ সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ, ন্যায়, শান্তি ও মানবিকতায় পরিপূর্ণ একটি অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজশাহী মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে আয়োজিত ইমাম প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহ্যবাহী রাজশাহী মসজিদ মিশন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী মসজিদ মিশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

ড. মাদানী আরো বলেন, ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফের ভিত্তিতে মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া, মো. আমিনুল ইসলাম

আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, মাওলানা কুদ্দুসুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...