বগুড়ার শিবগঞ্জে নারীর চুল কেটে দেয়ায় আটক ২

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে নারীর চুল কেটে দেয়ায় আটক ২

বগুড়ার শিবগঞ্জে পরকীয়ার জেরে এক গৃহবধূকে মারধর করে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বীনা রানী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এতে বীনা রানীর সতীন স্বপ্না রানী (৩২), তার মা সপ্তমী রানী (৫২) ও বোন পুতুল রানীর (২৭) নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বীনা রানীর অভিযোগ, ১০ বছর আগে কুড়াহার মন্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। কিছু দিন আগে তিনি জানতে পারেন তার স্বামী বানাইল গ্রামের স্বপ্না রানীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।

বীনা জানান, তিনি স্বপ্নার বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। তখন স্বপ্না জানায় সে বিপুলকে বিয়ে করেছে। এরপর বিয়ের প্রমাণ দেখতে চাইলে স্বপ্না ও তার পরিবারের সদস্যরা বীনার ওপর চড়াও হন। তারা তাকে মারধর করার পর ব্লেড ও কাঁচি দিয়ে চুল কেটে দেয়।

বিপুল চন্দ্র বলেন, আমি স্বপ্নাকে বিয়ে করেছি। স্বপ্নার পরিবারের সদস্যররা অভিযোগ অস্বীকার বলেন, বীনা নিজেই চুল কেটে তাদের ফাঁসাতে চাইছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানার পুলিশ।

থানার ওসি শাহিনুজ্জামান আমার দেশকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে স্বপ্না রানী ও তার মা সপ্তমী রানীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...