আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রোববার দুপুর ২টার দিকে উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং পরে পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও আগুন ছড়িয়ে যায়। এতে তিনটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন