তানোরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

তানোরে ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর তানোর উপজেলায় ঋণের চাপে পারুল (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার যোগিশো গ্রামে এ ঘটনা ঘটে। পারুল ওই গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দীনের স্ত্রী এবং মৃত সাহার আলীর মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তার জের ধরেই শুক্রবার সকালে পারুল কীটনাশক সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন