এবার আম রপ্তানি হবে চীনে

এবার আম রপ্তানি হবে চীনে

আম উৎপাদন ও রপ্তানির বিদ্যমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। তিনি রপ্তানিযোগ্য কয়েকটি আমের বাগান পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত স্থানীয় উৎপাদকদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে মতামত নিয়ে নিরসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন বলেন, 'চাঁপাইনবাবগঞ্জে যথোপযোগী উদ্যোগে আম উৎপাদন করা হচ্ছে। এসব আম বিদেশে রপ্তানিযোগ্য। চলতি মৌসুমে শুধু চীনের বাজারে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।' এ ছাড়া জেলায় ম্যাংগো বোর্ড স্থাপন, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ, রাজশাহী থেকে বিমানের কার্গো ফ্যাসিলিটি, আমনুরায় কৃষি ইপিজেড তৈরি এবং হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির কথাও জানান।

আনোয়ার হোসেন আরো বলেন, 'আগামী মাসে বিদেশি কূটনীতিক ও বিদেশি আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে বিশ্বে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।' এ ছাড়া ভারতের স্থলপথে চলমান পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রপ্তানি ব্যুরোর পরিচালক (পণ্য) মো. শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ অন্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন