পাবনার ঈশ্বরদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে দু'ট্রাক ড্রাইভারের মধ্যে সংঘর্ষে একজন ছুরিকাঘাত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে শহরের আলহাজ্ব মোড়ে জেলা ট্রাক ড্রাইভার ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহত ড্রাইভারের নাম তৌহিদুল ইসলাম (৫৪), তিনি আলহাজ্ব ক্যাম্প এলাকার আব্দুল জলিলের ছেলে। ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ড্রাইভারের নাম লিটন, যিনি শহরের খটখটি পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসে কয়েকজন ড্রাইভার জুয়া খেলছিলেন। খেলার একপর্যায়ে তৌহিদুল ও লিটনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিতর্কের এক পর্যায়ে লিটন তার হাতে থাকা চাকু দিয়ে তৌহিদুলের পেটে আঘাত করেন। এতে তৌহিদুল তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এই ঘটনার পর অফিসের অন্য শ্রমিকরা অভিযুক্ত ড্রাইভার লিটনকে বেদম মারপিট করে। আহত লিটনকেও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক চালক কার্যালয়ের সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি ভাষা প্রামাণিক এই ঘটনাকে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, তৌহিদুল এবং লিটন দু’জনেই শ্রমিকদলের কর্মী। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তারা ঈশ্বরদী ফিরলে বিষয়টি পরবর্তীতে মীমাংসা করে দেয়া হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

