আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

প্রতি ঈদে নিত্যপণ্যের বাজারে মসলার চাহিদা বাড়ে। এই সুযোগে বগুড়ায় মুনাফালোভী কিছু ব্যবসায়ী ভেজাল মসলা উৎপাদন করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানায় তল্লাশি চালায় র‍্যাব। এ সময় ভেজাল মসলা উৎপাদনের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, ভেজাল জিরা মসলা উৎপাদন, রাসায়নিক মেশানো তালমিছরি ও বাতাসা কারখানার মালিক সুমা সরকারকে ৪০ হাজার টাকা, ফতেহআলী বাজার এলাকার দুটি দোকানে ত্বক ফর্সা করার ক্রিম বিক্রি করার অপরাধে দুর্জয় স্টোর মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় এক কসমেটিকস দোকানে নিষিদ্ধসামগ্রী বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ছোট ছোট কয়েকটি স্টোরসহ সর্বমোট তিনলাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কারখানার কর্মচারী সাগর ইসলামকে ইয়াবা সেবনের অপরাধে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন