নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েম এর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।
সূত্র জানায়, দিবাগত রাত ৪টায় শহরের মুক্তির মোড়ে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিশ্চিত না হলেও, অভিযোগপত্রের ভিত্তিতে কমিটি তার কার্যকলাপকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৭(ঘ) ও ১৫(গ) লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। এরপর সংক্ষিপ্ত বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেন, “জনগণ ১২ ফেব্রুয়ারি এর জবাব দেবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

