আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবাবগঞ্জে ১৩ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে ১৩ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

১৩ বছর পর দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সকাল ৯টায় উপজেলার ইসলাম পাড়ায় শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জননেতা আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাদ্দিস ড. এনামুল হক। এ সময় জেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আ. মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, জামায়াতে ইসলামি যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন