বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চট্টগ্রামে এক যুবক নিহত হয়েছে। ১ জুন রাত ১২টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার হর্টিকালচার গলির ভেতরে অজ্ঞাত দুর্বৃত্তরা মো. সাইফুল ইসলামকে (২২) ছুরিকাঘাতের পর পালিয়ে যায়।
ভিকটিম সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া থানার কাশিয়াইশ গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র। তিনি এএইচ খান ট্রান্সপোর্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আহত অবস্থায় সাইফুলকে এক ব্যক্তি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান। ঘটনার পর বগুড়া পিবিআই’র সহায়তায় নিহতের ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম, কৈগাড়ি ফাঁড়ি ও পিবিআই বগুড়ার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

