এলাকায় স্বস্তি

সাঘাটায় অবৈধ কয়লার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাঘাটায় অবৈধ কয়লার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: আমার দেশ

গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকার বাঙালিনদীর তীরসংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাছ পুড়ে কয়লা বানানোর এ কারখানা ধ্বংস করায় স্বস্থি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

অভিযানে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে নেতৃত্বে এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙালি নদীর তীরবর্তী ফসলি জমি ও গ্রাম এলাকা সংলগ্ন স্থানে অবৈধভাবে চুল্লি বসিয়ে কাঠ পুড়ে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে আসছে। আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইমরান খান জানান, ‘পরিবেশ ধ্বংসকারী ও অবৈধভাবে কাঠ পুড়ে কয়লা তৈরির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যে জমির ওপর এই অবৈধ কয়লার কারখানা স্থাপন করা হয়েছে, আইন অনুযায়ী সেই জমির মালিকের বিরুদ্ধেও দ্রুত মামলা দায়ের করা হবে।’

প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় পরিবেশ সচেতন মানুষ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন