চাঁপাইনবাবগঞ্জে তিনটি লাল বালতিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে তিনটি লাল বালতিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সী মণ্ডলটোলা এলাকায় ককটেল সদৃশ বস্তু থাকার সন্দেহে লাল রঙের তিনটি বালতি ঘিরে রেখেছে সদর থানা পুলিশ। বালতিগুলোর ভেতরে হাতবোমা থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

রোববার বিকেলে স্থানীয় এক যুবক সন্দেহজনক বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাল রঙের তিনটি বালতি উদ্ধার করে নিরাপদ দূরত্বে ঘিরে রাখে।

স্থানীয়রা জানান, তিনটি বালতিতে তাজা হাতবোমা সদৃশ বস্তু দেখে মুহূর্তেই পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে তিনটি বালতি উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে (বম্ব ডিসপোজাল ইউনিট) খবর দেওয়া হয়েছে। বালতিগুলোর ভেতরে প্রকৃতপক্ষে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন