আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন