আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে ইসি আনোয়ারুল

জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না

জামায়াতের সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) পদ্ধতির দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না ও করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে আনোয়ার ইসলাম সরকার বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখবো।

‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ।

এর আগে ১৪ সেপ্টেম্বর জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

এরই অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করে দলটি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...