আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময়ে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করা হয়।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জামায়াত প্রার্থী মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,“এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চক্রান্ত। রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস না পায়।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান বলেন, সদর আসনের জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দেবেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...