তেল মিশিয়ে দুধের ফ্যাট বৃদ্ধি, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

তেল মিশিয়ে দুধের ফ্যাট বৃদ্ধি, ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় কোয়ালিটি তেল ব্যবহার করে দুধের ফ্যাট বৃদ্ধির অপরাধে আব্দুর রশিদ(২৩) নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন। এ সময় ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের লিটন আলীর পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ বাড়িতে সিলিং সেন্টার বসিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব দুধ তিনি প্রাণ ও ব্র্যাকসহ বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানার এস আই এরশাদ আলী উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...