গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি
ছবি: আমার দেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার সরকারি কোয়ার্টারে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার শেষ রাতে সংঘটিত এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে কোয়ার্টারে ঢুকে সিরাজুল ইসলাম দম্পতিকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তারা মুক্ত হন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ডিবি পুলিশও কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন