সিরাজগঞ্জে যমুনা নদীতে বালু বোঝাই বলগেট ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে ফয়সাল নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস।
সোমবার দুপুরে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ মোরশেদকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বড় বয়ড়া নামকস্থানে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। নিখোঁজ মোরশেদ নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক মো: শরীফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালু বোঝাই একটি বলগেট ডুবে যায়। এতে বলগেটে থাকা চার শ্রমিকও নদীতে ডুবে যায়। দুই জন সাঁতরিয়ে উপরে উঠলেও দুই শ্রমিক নিখোঁজ হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-26f2dc-720x405.webp)