নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আসাদুজ্জামান একই উপজেলার মারিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি বিকেল ৫টার দিকে বাগাতিপাড়া অতিক্রম করছিল। এ সময় হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

