বগুড়ায় জামায়াত আমিরের যাত্রাবিরতি

বগুড়ায় জামায়াত আমিরের যাত্রাবিরতি

পাবনা থেকে রংপুর যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে বগুড়ায় যাত্রাবিরতি করেছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিকেল ৪টায় তিনি ফাইভস্টার হোটেল মমইনের হেলিপ্যাডে অবতরণ করলে স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, বগুড়া- ৩ আসনের জামায়াত পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া- ৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আমিরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিশুরাও আমিরে জামায়াতকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস এর নির্বাহী পরিচালন হোসনে আরা বেগমও আমিরে জামায়াতকে অভ্যর্থনা জানান।

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মো. সেলিম রেজা জানান, প্রায় ৩০ মিনিট বিশ্রাম শেষে আমিরে জামায়াত রংপুরের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।

বগুড়া- ৪ আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ জানান, ফুয়েল শেষ হয়ে যাওয়ায় আমিরে জামায়াতকে বহনকারী হেলিকপ্টারটি মমইনের হেলিপ্যাডে অবতরণ করে। ফুয়েল নেওয়ার ফাঁকে তিনি কিছু সময় স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় আমিরে জামায়াত বগুড়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং জেলার সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন