জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর মাদক কারবারি আবুল কালাম আজাদ (৫০)।
রোববার দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই আসামিকে ধরতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনেই ছিলেন কালাম। সম্প্রতি তিনি এলাকায় ফেরেন। এরপর স্ত্রী আরমিনা আক্তারকে নিয়ে থানায় যান। এমন একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই তিনি গ্রেপ্তার হলেন।
জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার আসামি আবুল কালাম আজাদ। গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

