কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত

কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া ১১১ জন রোগীর মধ্যে ৪২ জন ডেঙ্গু জ্বরের রোগী। ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে খুলতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। ডাক্তার, ওষুধ এবং জনবল সংকটের মধ্যেও চলমান রয়েছে চিকিৎসা। পর্যাপ্ত ওষুধ না থাকা এবং সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রত্যাশীরা।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাসেল রোববার দুপুরে জানান, কমপ্লেক্সে মোট ১০০টি শয্যা থাকলেও জনবল, ওষুধ ও খাবার সরবরাহ রয়েছে ৫২ জন রোগীর জন্য। বর্তমানে ১১১ জন বিভিন্ন রোগের রোগী চিকিৎসা নিতে ভর্তি আছে। এর মধ্যে ৪২ জন ডেঙ্গু ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগী।

বিজ্ঞাপন

‘এদের অধিকাংশই গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত। কর্মস্থলে জ্বরে আক্রান্ত হওয়ার পর কাজীপুরে এসে ভর্তি হয়েছে।’

গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৫ম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের একাধিক স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগী ছাড়া সবকিছুই অপ্রতুল, ওষুধ, জনবল, সদিচ্ছা এবং পরিচ্ছন্নতা কোনোটাই যথেষ্ট নয়। অনতিবিলম্বে সেবার মান বাড়াতে তাগিদ দেন তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন