আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ । 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকার একটি শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে , ভোরে খানমরিচ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহেব আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তারা কর্মসূচি পালন করে ।

খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন বলেন, এর আগেও নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছিল। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও কর্মসূচি পালন করার সাহস পেয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন বলেন, বিষয়টি তিনি জানেন না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, বিষয়টি তার জানা নাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...