আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, গুরুতর আহত ২

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, গুরুতর আহত ২
ছবি: সংগৃহীত

নওগাঁ পত্নীতলায় শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকালে মাঠে গম কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শীতল মাঠ গ্রামেরে আইনাল হকের ছেলে আশরাফ হোসেন (৩৮) মৃত্যুবরণ করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই কৃষক একই গ্রামের কামাল হোসেনের ছেলে তারেক হোসেন (৩৫) ও আয়নাল হকের ছেলে শরিফ হোসেন (৩৬) গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই গ্রামের তিনজন হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আমার দেশকে জানান, শনিবার ভোরে শীতল গ্রামের তিনজন কৃষক স্থানীয় মাঠে গম কাটতে যান। প্রাকৃতিক দুর্যোগের কারণে বজ্রপাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপর দুজনকে সাপাহার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন, বজ্রপাতে একজন কৃষক নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন