রাবিতে প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশী দিবস পালন

রাবিতে প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশী দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশী দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে সোমবার (২৩ জুন) ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের আয়োজনে মৌন মিছিলের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সভাতিত্বে ও উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর ড. মাহাবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম সফিউর রহমান, চারুকলা বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিব মৃধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, উর্দু বিভাগের সাবেক ছাত্র জাকির হোসেন, ছাত্র ফেডারেশন রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন