সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাকিব হোসেন (১৬ ) উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
রাকিবের চাচা নুরুল ইসলাম বলেন, রাকিব মানসিক ভারসাম্যহীন হওয়ায় অধিকাংশ সময় মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করে। মাঝে মাঝে মহাসড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকত। আজ সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

