ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাজশাহী জেলা ও মহানগর শাখা।
শুক্রবার রাত সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক ও রাজশাহীর জাতীয় পার্টির কার্যালয় সামনে প্রতিক্ষণ করেন।
এ সময় তারা জাতীয় পার্টির স্বৈরাচার, প্রশাসন পাহারাদার; আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে, সেম সেম, ক্যান্টনমেন্ট, আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট এর জবাব চাই ইত্যাদি স্লোগান দেন।
এদিকে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গনকপাড়াস্থ জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তা আগুন জ্বালিয়ে দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি কালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর' সহ বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গণঅধিকার পরিষদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে যা বর্তমান প্রশাসনের কাছে কোনোভাবেই কাম্য নয় জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানান
বিক্ষোভে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টি ১নং যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

