ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র করছেন: হুইপ দুলু

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র করছেন: হুইপ দুলু
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আমার দেশ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।

বিজ্ঞাপন

গত ১৭ বছর তিনি অবৈধভাবে দেশ শাসন করে দেশটাকে ধ্বংস করেছেন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠলে তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, হাসিনার কোন চক্রান্ত সফল হবে না। এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে হাসিনাকে দেশ ছাড়া করেছে, একই ভাবে তার সকল ষড়যন্ত্র রুখে দিবে।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনার স্থান হবে না। ভারত বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে দুলু বলেন, ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, বন্ধুত্ব হবে দেশের সাথে দেশের, কোন ব্যক্তির সাথে নয়।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন