মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার রাত ৮ টার দিকে পৌর শহরের কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানের সময় থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন