বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে আয়েশা

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে আয়েশা
ছবি: আমার দেশ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ নামে এক শিক্ষার্থী। যে বাবার হাত ধরেই প্রথম স্কুলযাত্রা আয়েশার। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই ছিল বেশি। অথচ আজ বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার কেন্দ্রে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ফুসফুসের জটিলতার কারণে রাজধানীতে এক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশার বাবা মারা যান।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টায় তার এসএসসি পরীক্ষা। বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। বায়োলজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তার। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হতে শুধুই কান্নার আহাজারি শুনতে পাওয়া যায়। আর দুই চোখে ঝরছে বাবা হারানোর বেদনার অশ্রু! সহপাঠীরা মৌকে সান্ত্বনা দেন এবং ভ্যানগাড়িতে করে বাসায় নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে নওগাঁর পত্নীতলা উপজেলায়। জানা যায়, আয়েশা সিদ্দিকা নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন। বর্তমানে পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঈদগাহ পাড়ার বাসিন্দা। আয়েশার বাবার পৈতৃক বাড়ি জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়িতে লাশ দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল সাড়ে ৯টায়।

স্বজনেরা জানান, ‘মৃত্যুর পর বাবাহারা আয়েশা ভেঙে পড়লেও স্বজনদের উৎসাহে পরীক্ষাকেন্দ্রে যান। আয়েশার পরিবারে চলছে এখন মাতম।

নজিপুর সরকারি কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকা মৌয়ের সহপাঠীরা আমার দেশকে বলেন, ‘বটবৃক্ষ নামক বাবাকে চিরদিনের জন্য হারিয়েছে বান্ধবী মৌ। আমাদের তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু নেই। দোয়া করি বান্ধবী মৌয়ের বাবাকে মহান আল্লাহ পাক জান্নাত নসিব করুক। আমিন।’

নজিপুর মহিলা কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব মিজানুর রহমান আমার দেশকে বলেন, ‘পরীক্ষার্থী আয়েশা সিদ্দিকার বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। এক হাতে চোখ মুছে, অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরাও তাকে পরীক্ষা দিতে সান্ত্বনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।'

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন