পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে নিষিদ্ধ ২ লাখ ৬০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
রোববার বিকেলে উপজেলার চকদিগর,সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকার কয়েকটি বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মৎস্য সমৃদ্ধ চলনবিল অধ্যুষিত এ উপজেলায় এক সময় প্রচুর পরিমাণ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেতো । বর্তমানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের ফলে এখানকার দেশীয় মৎস্যসম্পদের পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

